শুক্রবার, ৭ অক্টোবর, ২০১১

Recipe



তেহারী



 মাংস
২ কেজি
 পেঁয়াজ, বাটা
৬ টি
 রসুন, বাটা
১ চা চাঃ
 আদা, বাটা
২ টেঃ চাঃ

 মরিচ, বাটা
১ টেঃ চাঃ
 হলুদ, বাটা
১ টেঃ চাঃ

 ধনে, বাটা
১ টেঃ চাঃ
 জিরা, বাটা
১ টেঃ চাঃ

 লবঙ্গ
৪ টি
 দারচিনি, ২ সেঃ মিঃ
৩ টুকরা
 এলাচ
৪ টি
 পোলাওর চাল
১ কেজি
 কাঁচামরিচ
৮ টি
 তেল
১.১/৪ কাপ




১। মাংস ছোট টুকরা করে ধুয়ে নাও। সমস্ত বাটা মসলা ও লবন দিয়ে মাংস সিদ্ধ কর। মাংস নরম হলে ও পানি শুকালে নামাও।
২। একটা বড় হাঁড়িতে তেল গরম করে দু'টো কাটা পেঁয়াজ সামান্য ভেজে মাংস, লবন, তেজপাতা ও গরম মসলা দাও। মাংস কষিয়ে ভুনা কর। মাংস কষানো হলে মসলা থেকে মাংস আলাদা করে তুলে রাখ।
৩। চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলা দাও। কয়েক মিনিট ভাজ। ৬- ৭ কাপ গরম পানি ও লবন দাও। ফুটে উঠলে নাড়ে মাংস দিয়ে মৃদু আঁচে ২০ মিনিট রাখ। কাঁচামরিচ দাও। ৫ মিনিট পরে উনুনে থেকে নামিয়ে ২০- ২৫ মিনিট পর ঢাকনা খুলবে। সালাদ দিয়ে পরিবেশন কর। তেহারীতে ফুলকপি, মটরশুঁটি ও আলু দেয়া যায়।














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন